শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৫৪০ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ

সাভার : জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগের অংশ হিসেবে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ করেছেন সাভার-আশুলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার  (৭ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

নেতৃবৃন্দরা জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আমরা এই লিফলেট বিতরণ করছি। যা আগামী ১১ তারিখ পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নে এই লিফটের বিতরণ অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে আজ শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার, টেংগুরি, কলেজপাড়, গোহাইলবাড়ী সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর