বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় নানা আয়োজনে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৯৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ

 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “খাদ্যমান জীবন বাঁচায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত শিল্পাঞ্চল আশুলিয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল থেকেই দিবসটি উপলক্ষে কারিতাস উদ্যম প্রকল্পের গণকবাড়ি শাখার উদ্যোগে মানব বন্ধন, র‍্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

সকালে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নিশাত ল্যাবরেটরি স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কারিতাস উদ্যম প্রকল্পের আয়োজনে আশুলিয়া গনকবাড়ী ভাদাইল এলাকায় হাজী নুরুল হক স্কুল এন্ড কলেজে মানববন্ধন, র‍্যালী ও নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও র‍্যালীতে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর