আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ভেজাল খাদ্য প্রতিরোধে করণীয় শীর্ষক নেটওয়ার্ক ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় কারিতাস উদ্যম প্রকল্প গণকবাড়ি শাখার উদ্যোগে আশুলিয়ার ভাদাইলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি, এনজিওকর্মী, ব্যাংক কর্মকর্তা, ইন্সুরেন্স প্রতিনিধি, ওষুধ বিক্রেতা, শিক্ষক, শ্রমিক নেতা ও এলাকার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
সভায় পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে করণীয় এবং ভেজাল খাদ্য কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এবং ভেজাল খাদ্য প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে পরবর্তীতে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কারিতাস উদ্যম প্রকল্পের সমন্বয়ে সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় সকলে এগিয়ে আসবেন বলে একমত পোষন করেন।
সভায় এসময় উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের মাঠ কর্মকর্তা আগস্টিন মিন্টু হালদার, ইউনিট অফিসার ফরহাদ আলী, সিআরপির লক্ষী রাণী, ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ, শিক্ষক আরিফুল ইসলাম, মজিবুর রহমান, অয়ন দাস গুপ্ত প্রমূখ।