বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

আশুলিয়ায় যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৩০৪ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

সাভার : ঢাকার আশুলিয়ায় যুগান্তরের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও স্বজন সমাবেশ এবং আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠুর আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা ও তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

পরে এ উপলক্ষে আনন্দ র‍্যালি বের করা হয়। আনন্দ র‍্যালিটি আশুলিয়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে নবীনগর-চন্দ্রা মহসড়কের আশুলিয়া থানা এলাকা প্রদক্ষিন করে পুনরায় আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ।

প্রধান অতিথি এএফএম সায়েদ তার বক্তব্যে বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তর পত্রিকার মালিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম অত্যন্ত ভালো ও অনেক বড় মনের মানুষ ছিলেন। তার দুরদর্শিতার কারণেই যুগান্তর পত্রিকা আজ সাহসী সংবাদ প্রকাশ করছে এবং সফলতার দ্বার প্রান্ত আরো অনেক আগেই পৌঁছে গেছে। যার ফলে দৈনিক পত্রিকাটির সার্কুলেশন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পত্রিকাটি অসংখ্য পাঠকের মন কেড়ে নিয়ে দেশের মিডিয়া জগতে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মেহেদী হাসান, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন চৌধুরী, মাহবুব কাজী, সম্মানীত সিনিয়র ও নতুন সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমের কর্মীরা।

সাংবাদিকদের বক্তব্যে, দৈনিক যুগান্তর পত্রিকাটি সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সাহসী সাংবাদিকদের গড়ে তোলেছে। সমাজের দূর্নীতি, সামাজিক অবক্ষয়, মাদক বিরোধী এবং দেশের আনাচে-কানাচের সকল সংবাদ তুলে এনে প্রচার করে দর্শকের মন কেড়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর