বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

আশুলিয়ায় ৫ শতাধিক শিক্ষার্থী দিল বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৪৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:৪৫ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় প্রতিবছরের ন্যায় এবারো কৃতি শিক্ষার্থী বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৫শতাধিক শিক্ষার্থী দিল বৃত্তি পরীক্ষা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে আশুলিয়ার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় ও সুজন খান মডেল হাইস্কুল কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১ টা পর্যন্ত।

পরীক্ষা নিয়ন্ত্রক এবং হাসান টাংগাইল ক্যাডেট স্কুলের পরিচালক মো: হাসানুজ্জামান হাসান জানান, প্রতি বছরের মত এবছরো শিমুলিয়া ইউনিয়নের কিন্ডারগার্টেন স্কুলগুলো থেকে এ পরীক্ষায় প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

হল সুপার শাহীন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: শাহীনুর ইসলাম এবং সুজন খান মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাত মো: সুজন খান জানান, শিমুলিয়া ইউনিয়নের মোট ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার দ্বিতীয় ধাপের পরীক্ষা হচ্ছে। এরপর তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বার্ষিক পরীক্ষার পর। সব ধাপ মিলিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আর্থিক অনুদান৷ সনদ ও সম্মাননা স্মারক সহ নানা সুবিধা পেয়ে থাকবে।

কেন্দ্র সচিব ও গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, বাচ্চাদের মেধা বিকাশের জন্যই মূলত বৃত্তি। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এসময় প্রত্যেক স্কুলের প্রধানগণ উপস্থিত থেকে কেন্দ্রের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে কৃতি শিক্ষার্থী বৃত্তি ফাউন্ডেশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর