বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

আশুলিয়ায় ৬ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ; জরিমানা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৯৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় দুই কিলোমিটার এলাকার ৬ শতাধিক বাসা বাড়িতে  অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিস। অভিযানে এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার সকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আশুলিয়ার চারাবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

তিনি জানান, বৈধ বিতরণ লাইন থেকে অবৈধভাবে রাতের আধারে গ্যাস সংযোগ দেয়। যা জানতে পেরে এখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকার প্রায় ৬ শতাধিক বাসা বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে চার বাসা বাড়ি থেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ঢাজা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের উপ ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ ব্যবস্থাপক (অর্থ) আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর