বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৮০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ১:০২ অপরাহ্ণ

সাভার : ঢাকার আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ঋষিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মঞ্জু (৩০) ও একই উপজেলার ডাঙ্গপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে জুলহাস (২৮)।

পুলিশ জানায়, রাতে শিমুলিয়ার ঋষিপাড়া এলাকার তিনরাস্তা মোড়ে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ মঞ্জু ও জুলহাস নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার এসআই আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর