বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

উত্তরায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক / ১৬৭ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ

ঢাকা : রাজধানীর উত্তরায় পার্কিং করা অবস্থায় থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সময় বাসে কোন যাত্রী ছিল না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা
হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের বাসে আগুনের এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূইয়া পরিভনের ওই বাস পার্কিং করা অবস্থায় ছিল।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর