শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো ৫ জন

ডেস্ক রিপোর্ট / ৯৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ

ঢাকা : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন আরো পাঁচজন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বঙ্গভবনের প্রেস সচিব মো: জয়নাল আবেদীন।

জানা গেছে, এরই মধ্যে নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২১ জন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর