বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩২ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার দুপুরে কাওরানবাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এতথ্য জানান। এরআগে বুধবার রাতে তাকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, ১৯৭১ সালের ২১ আগস্ট রাজাকার বাহিনী নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের আব্দুল খালেক সহ ৯ জনকে গুলি করে হত্যা করে মজিদ ও তার সহযোগীরা। হত্যার পর মৃতদেহ কংস নদীতে ভাসিয়ে দেয়।

২০১৪ সালে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা করেন শহীদ আব্দুল খালেকের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের। তখন থেকেই পলাতক ছিলেন মজিদ। একাত্তরে মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগ ছিল।

মজিদ মুক্তিযুদ্ধের সময় নেজামে ইসলামীর নেতা হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন।

পরবর্তী সময়ে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হন।

গ্রেফতার মজিদ নিজ এলাকা থেকে পালিয়ে ফকিরাপুল চলে যায়। সেখান থেকে পরে মাদারীপুরের একটি কামিল মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। পরিচয় গোপন রাখতে জনসমাগম এড়িয়ে চলতো।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর