বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রোববার রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ হারিয়েছে কাজাখস্তানকে।

 

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে আর্চারি টুর্নামেন্ট স্টেজ-১-এ সোনা জিতেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তানকে।

 

বাংলাদেশের এ জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল। এরআগে মালয়েশিয়াকে কোয়ার্টার ফাইনালে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের জুটি।

 

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর