বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিস্তারিত জানালেন কাদের

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৩৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক জানান, তারা (কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল) আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন। কোন কোন ক্ষেত্রে কমনওয়েলথ আমাদের সহায়তা করতে পারে এ বিষয়েও তাদের জানার বিষয় ছিল।

বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তাদেরকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রয়াসে, এবং যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে জানিয়েছি।’

এর আগে বেলা ১১টায় তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খানসহ আওয়ামী লীগের শীর্ষ আরও কয়েক নেতা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর