বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

কলারোয়ায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪ ঘটিকায় কলারোয়া থানাধীন ৭ নং চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ রুস্তম আলী, সাবেক অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজে নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সনাক্ত করতে হবে, মাদক নির্মূল, সীমান্তবর্তী অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, তথ্য প্রযুক্তির অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, স্বন্ত্রাস, ধর্ষন, চাঁদাবাজী, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের কুুফলের বিষয়ে আলোচনা এবং জনসাধারণদের তাদের মনের কথাগুলো বলার সুযোগ করে দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর