বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কালিগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:২৭ পূর্বাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ চাহিাদা সম্পন্নদের মাঝে হুহই চেয়ার ও ব্যবসার সামগ্রী, শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার উপকরণ বিতরণ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামে সুশীলন অফিসে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১ টায় বেনাদানা গ্রামের সুশীলনের অফিসের এ অনুষ্ঠান হয়।

প্রতিবন্ধী জনগোষ্ঠির দক্ষতা বৃদ্ধি করে জীবনযাত্রায় সহযোগীতা করা প্রকল্পের আওতায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের মোট ৩৩ টি অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এরমধ্যে ১৮ জনকে হুইল চেয়ার, ৪ জনকে ব্যবসার মালামাল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিশেষ অতিথি ছিলেন দেশ টেলিভিশন ও বিডি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।

অনুষ্ঠানে বক্তরা বলেন সব মানুষের মতো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। আজ আমরা যারা ভালো আছি তাদেরকে সমাজে প্রতিবন্ধি জনগোষ্টীকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। সুশীলনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং উত্তরোত্তর আরো এমন ভালো কাজের উদ্যোগ গ্রহন করার জন্য আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, এ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বন্ধু কল্যান এর সেক্রেটারী সৈয়েদ মাহমুদুর রহমান, খুলনা বেতারের শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার, সুশীলনের অডিট অফিসার রবিন্দ্রনাথ মন্ডল, কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী প্রমুখ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফলভোগীরাসহ উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সুশীলন ৩৩ বছর যাবৎ দেশের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করে আসছেন। বেকারত্ব ঘুচিয়ে সাবলম্বি করেছেন হাজার হাজার পরিবারকে। পথ দেখিয়ে আলোর পথে নিয়ে তাকে সমাজের একজন হওয়ার নেপথ্যে বিশেষ অবদান রেখেছেন সুশীলন নামক এই সংস্থাটি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর