বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কালিয়াকৈরে অবরোধ বিরোধী বিক্ষোভ

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৩৯ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৫:২৪ অপরাহ্ণ

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি : উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ানের নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ডাকা অবরোধের বিপক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুইশত শতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেন । পরে একটি অবরোধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ান জানান, বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মাঠে কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর