কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল সভাপতিত্ব করবেন কালিয়াকৈর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক রিপন সিকদার। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক সদস্য শামীম হোসেন বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সন্তানরা।
বর্তমান সংবাদ /এএইচ/টিএ