বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

কালিয়াকৈরে তিন দিন ব্যাপী বই মেলা শুরু 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি / ৫৫৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা’ শুরু হয়েছে।

শুক্রবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ বই মেলার উদ্বোধন করেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক অমূল্য সরকারসহ এলাকার গণ্যমান্য লোকজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বই মেলার আয়োজক কমিটি জানায়, শুক্রবার থেকে শুরু এই বইমেলা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তিন দিনব্যাপী চলবে। এবার এই বইমেলায় থাকছে দেশি-বিদেশি সহ শিশু কানুন থেকে শুরু করে উপন্যাস, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী, কবিতা, ধর্মীয়, গল্প ভ্রমণ ও বিভিন্ন গল্পেরসহ প্রায় ত্রিশ হাজার বই।

এছাড়াও রয়েছে বইয়ের ছয়টি স্টল, স্টল গুলোর নাম করা হয়েছে অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন। তিন দিনব্যাপী এই বইমেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী ও গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা। বই মেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে।

সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিড় করে বইমেলায়। শিশু-কিশোররা তাদের অভিভাবকদের নিয়ে আসে। মেলার প্রথম দিনে শিশু-কিশোরদের গল্প ও ছড়ার বইয়ের চাহিদা বেশি ছিল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর