কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ দরবার শরীফে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে (১লা-মে) বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর উদ্যোগে উক্ত র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন রেজভী – প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কমিটি ও ডাঃ মোঃ নুরুল আমীন – যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ সৈয়দ আবু দাউদ মসনবী হায়দারি – ভাইস চেয়ারম্যান বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কমিটি।
এসময় আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম মোল্লা – বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কমিটি, সৈয়দ ফারহান হোসাইন রেজভী – সদস্য বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কমিটি, মোঃ শফিকুল ইসলাম নবীন – আহ্বায়ক গাজীপুর মহানগর বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) , মোঃ আজিজ মিয়া ভান্ডারী – সদস্য সচিব গাজীপুর মহানগর বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)।
বর্তমান সংবাদ/এএইচ/টিএ