বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কালীগঞ্জে আত্মকর্মসংস্থানে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১০ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ৬০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইসিটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, ব্যান্ডবাইজ কর্মকর্তা নাসিম শাহাদাত প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার সকল বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হতে হওয়ার আহ্বান জানান।

আত্মশক্তিতে বলিয়ান কোন ব্যক্তি পিছিয়ে থাকতে পারে না। পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তার জীবনের সফলতার গল্প শুনিয়ে তিনি বলেন, আমি নিজেকে একজন কৃষক পরিচয় দিতে গর্ববোধ করি। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে হবে, কোন কাজই ছোট নয়, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে আত্মবিশ্বাস ও মনোযোগ নিয়ে ৬০ ব্যাপী এই ফ্রিন্যান্ন্সিং প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং সফলতা আসবেই।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর