বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ১২৮ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:২৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাহমুদ হাসান (৬২) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির (৮০২৪/এ) মৃত্যু হয়েছে।

কারাগারে হঠাৎ অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী বটতলা এলাকার মজিবুর রহমান।

কারা সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন তিনি। একাধিক চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। শনিবার বেলা ১১টার দিকে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, মাহমুদ হাসানের বিরুদ্ধে একাধিক চেক ডিজঅনার মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় ৩ মাস ও একটি মামলায় ৮ মাসের কারাদণ্ড হয়েছিল ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর