বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৬৪ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ
সাভারে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা : কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক সেমনিার সাভারে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ২২জন কিশোরী ও ৯জন কিশোর অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার সকালে সাভারের কামাল গার্মেন্টস রোড এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের মাধ্যমে কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল, বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে সহায়ক হিসেবে ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, এডুকেটর সুমন জন রোজারিও, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান প্রমূখ।

সেমিনার শেষে কিশোর কিশোরীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা আমাদের স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ে জানতে পেরেছি যা, আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে নিজেরা জেনেছি এবং এখন অন্যদেরকেও জানাতে পারবো।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর