বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা / ৭৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ

কুমিল্লা : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই করা একটি ট্রাক উল্টে নিচে চাপা পড়ে ৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫)৷ মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চালবোঝাই করা ট্রাকটি ভোররাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকটির ওপর থাকা ১৩ জন চাপা পড়ে এবং ঘটনাস্থলেই ৭জনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছ মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর