বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

কুয়েত বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করা হবে-কুয়েত রাষ্ট্রদূত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৯ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, সাভার : কুয়েত বাংলাদেশের সম্পর্ক  আরো জোরদার করা হবে বলে মন্তব্য করেছেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল-উদওয়ানি।

শনিবার সকালে আশুলিয়া বঙ্গবন্ধু রোডে আররাহমা শিক্ষা কমপ্লেক্সে হলরুমে কুয়েতের ৬২ তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, কুয়েতে অবস্থিত বাংলাদেশের প্রবাসীরা কুয়েতের নাগরিকদের মতই সম্মান ও সকল সুযোগ-সুবিধা পাচ্ছে।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইকবাল হোসাইন খান ও সংস্থার মহাপরিচালক সাবরি রজব, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ অনেকে।

এসময় অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ, মেডিকেল ক্যাম্প, স্কাউট কার্যক্রম, প্রদর্শনী ও সংস্থার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কুয়েতের জাতীয় দিবসে কুয়েত সরকার ও বন্ধু প্রতিম কুয়েতে জনগণকে শুভেচ্ছা জানানো হয়।

কেএসটি/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর