বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গাংনীতে কৃষক লীগের উঠান বৈঠক ও ডিজিটাল প্রচারণা

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৫২ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ১:২২ পূর্বাহ্ণ

জাহাঙ্গীর আলম, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন, রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম হােসেন,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর। এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হােসেন,এনামুল হক,ছাত্রলীগ নয়ন হােসেন প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর