ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) এই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হয়। আগামী চার দিন এই যুদ্ধবিরতি বহাল থাকবে।
গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার বিরতি হলো ভয়াবহ এই যুদ্ধের।
যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) গাজা থেকে জিম্মিদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে।গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম দলে ১৩ জন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি ৩৯ জন ফিলিস্তিনিকে।
চুক্তি অনুযায়ী, চার দিনের এই যুদ্ধবিরতিতে প্রতিদিন ২০০ করে মোট ৮০০ ত্রাণবাহী ট্রাক ঢাকায় ঢুকবে। এর মধ্যে জ্বালানিবাহী ট্রাকও থাকবে। এক লাখ ৩০ হাজার লিটার জ্বালানি ঢুকবে প্রতিদিন। সেই সঙ্গে চার ট্রাক গ্যাস ঢুকবে দৈনিক।
যুদ্ধবিরতির এই সময়ে গাজায় কোনো হামলা ও কাউকে গ্রেফতার করবে না ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার আকাশে উড়বে না কোনো বিমান। আর উত্তর গাজায় স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য কোনো বিমান উড়বে না। সূত্র: আল জাজিরা, বিবিসি