বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

গাজীপুরে ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৩৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে শনিবার গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় শিক্ষক ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের গাজীপুর জেলা সভাপতি প্রিন্সিপাল মঈন উদ্দীন আযাদি।

প্রভাষক এইচ এম নুরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও. শহিদুল ইসলাম।

মানববন্ধনে প্রধান আলোচক অধ্যক্ষ মাও. শহিদুল ইসলাম বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আদর্শ সমাজ, আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অতুলনীয় অথচ শিক্ষকরাই আজ অবহেলিত। সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। বিদ্যমান শিক্ষাব্যবস্থার মাঝে বৈষম্য বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা অবশ্যই বজায় রাখতে হবে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মঈন উদ্দীন আযাদি বলেন, জাতীয় শিক্ষক ফোরাম শুধু মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ চায়, তা নয় বরং মাদরাসা শিক্ষা ধারায় ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত এবং জেনারেল শিক্ষা ধারায় মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চায়। এ লক্ষ্যে জাতীয় শিক্ষক ফোরাম ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

ইবতেদায়ী মাদরাসা প্রসঙ্গে বক্তারগণ আরো বলেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো আজ চরমভাবে অবহেলিত। মাদ্রাসাগুলো অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারের অভ্যন্তরে থাকা একটি মহলের অনীহার কারণে ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীরা বেতন বৈষ্যম্যের শিকার। জাতীয় শিক্ষানীতি-২০১০, ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮, ক্ষমতাসীন সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮, বাংলাদেশের সংবিধান প্রদত্ত অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর নির্দেশনা এসব কোনো কিছুই ইবতেদায়ী মাদরাসা শিক্ষার ভাগ্য বদলাতে পারেনি।

মানববন্ধনে নগর সেক্রেটারি প্রিন্সিপাল রফিকুল ইসলাম মন্ডল, জেলা সেক্রেটারি মাস্টার মনিরুল ইসলাম, প্রিন্সিপাল ওয়াইছ কারুণি, ছাত্র নেতা ডি এম গোলাম সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর