বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

গাজীপুরে কেক খেয়ে দুই বোনের মৃত্যুর অভিযোগ

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪৪৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে দোকান থেকে কেনা কেক ও পেটিস খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিয়াম নামের ছয় বছরের আরেক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার বেলা ১১ টার দিকে গাজীপুর বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ( ইপশা গেট) এলাকায় মর্মান্তিক এ ঘয়মটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুরের আশরাফুলের মেয়ে আশা মনি (৬) ও দেড় বছর বয়সী আলিফা। তারা গাজীপুর সদরের ইপশা গেট এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো।

নিহতদের বাবা আশরাফুল বলেন, সকালে দোকান থেকে পেটিস এবং কেক কিনে দিয়েছিলাম দুই শিশুকে। কেক খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বড় মেয়ে আশামনি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় আলিফা সেও অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে আনা হলে চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওই ঘটনায় হিরা মিয়ার ছেলে সিয়াম অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা বলেন, ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, শিশুদেরর লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর