গাজীপুর : গাজীপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাঁপায় একটি অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।
বাসন থানার ডিউটি অফিসার এসআই কামরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।