শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত-২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ১৬৪ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ণ

গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ৬ বছর।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে।

তিনি জানান, তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর