গাজীপুর : গাজীপুরে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক, ডেইলি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেছেন আরযেএফ’র কেদ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
শনিবার (৭ ডিসম্বর) বেলা ১১ টায় আরজেএফ’র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন ও প্রয়াত সাংবাদিকের ছেলে বাদামি বিপ্লবকে সাথে নিয় গাজীপুর কেদ্রীয় কবরস্থানে কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কেদ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, বর্তমান সংবাদের নিজস্ব প্রতিবেদক মো. মোবারক হোসেন, এড. সাইফুল ইসলাম মানিক, শাজাহান, এস এম ইকবাল হোসেন, হোসেন আলী, বিপ্লব বৈরাগী, গোলাম রাসুল দিনার, সানাউল্লা ভুঁঞা প্রমুখ।
সাংবাদিক নেতা এস এম জহিরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম বাদামী অত্যান্ত ভালো মানুষ ছিলেন। আমি তার সাথে এক সময় কাজ করেছি। তিনি আরজেএফ এর গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন, নজরুল ইসলাম বাদামির মৃত্যুতে তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান এবং আরজেএফ এর পক্ষ থেকে পরিবারের সদস্য বিপ্লবকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন।