বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ছেলেকে হত্যার পর ঘরে আগুন দিল বাবা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ৪০৫ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছেলেকে হত্যার পর ঘরে আগুন দেয় বাবা। ইনসেটে শিশু আরিফ হোসেন

সাতক্ষীরা : সাতক্ষীরায় ছেলেকে হত্যা পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর বাবা ইয়াসিন আলী গাজীকে আটক করেছে পুলিশ। 

বৃস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফ হোসেন (৮) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছগ্রামের ইয়াসিন আলী গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, আটককৃতের নামে থানায় অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে প্রায় ইয়াসিনের ঝগড়া হতো। এখন থেকে দুই সপ্তাহ আগে ইয়াসিন গাজীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যায়। বৃহস্পতিবার বিকেলে ইয়াসিন আলী গাজী শ্বশুরবাড়ি গিয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার বাড়িতে নিয়ে আসে। রাতে সে তার ছেলেকে হত্যা করে নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর