আহমদ মাজহারুল হক : চারিদিকে নদীতে ঘেরা আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশটি। প্রকৃতিগত ভাবেই এদেশে জলোচ্ছ্বাস ঘটে থাকে। ইতিহাসের বিভিন্ন সময় এই বঙ্গ ভূখণ্ডে ঘটে গেছে ভয়ংকরতম কিছু ঘূর্ণিঝড়। বিভিন্ন সুত্রে পাওয়া তথ্য নিয়ে ভয়ংকর কিছু ঘূর্ণিঝড়ের ঘটনা তুলে ধরতে চাই। যদিও মৃতের সংখ্য্যয় পুরো সঠিক না হলেও কাছাকাছি হয়েছিল।
ভোলার সাইক্লোন যদিও তখন দেশ স্বধীন হয়নি। তবুও দেশটার নতুন জন্মের দিকে ছিলো বাংলাদেশ। ১২-১৩ নভেম্বর, ১৯৭০ এই দিনে হানা দেয় ঘুর্ণিঝড়টি। সেদিন মারা গিয়েছিল সরকারী হিসেবে ৩ লাখ। বেসরকারি হিসাবে ৫ লাখ।
সাধারণত ১৯৭০ সালের এই ঝড় ‘ভোলা সাইক্লোন’ নামে পরিচিত। এটি ছিল সিম্পসন স্কেলে ‘ক্যাটাগরি ৩’ মাত্রার ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল ৮ নভেম্বর। ধীরে ধীরে এটি শক্তিশালী হয় এবং উত্তর দিকে এগিয়ে আসতে থাকে। ১১ নভেম্বর এটির গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বা ১১৫ মাইল। জলোচ্ছ্বাসের সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় ১০.৬ মিটার। এই গতিতেই এটি উপকূলে আঘাত করে। এই ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলো প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, চর বোরহানউদ্দিন, চর তজুমদ্দিন, মাইজদী ও হরিণঘাটায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল ভোলার তজুমদ্দিন উপজেলা। তজুমদ্দিনের তখনকার জনসংখ্যা ১ লাখ ৬৭ হাজারের মধ্যে ৭৭ হাজার জন প্রাণ হারায় সে ঝড়ে।
গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন আঘাত করে ৩১ অক্টোবর-১ নভেম্বর, ১৮৭৬ সালে মৃতের সংখ্যক ছিলো ২ লাখের মত। বর্তমান বরিশাল জেলার একটি উপজেলা হিসেবে পরিচিত হলেও বাকেরগঞ্জ ছিল ব্রিটিশ আমলের একটি জেলা। এই বাকেরগঞ্জ এবং সংলগ্ন অঞ্চলে ১৮৭৬ সালে একটি প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল।
বাংলাপিডিয়া এই ঝড়ের তারিখ উল্লেখ করেছে ৩১ অক্টোবর এবং সার্ক (১৯৯৮) প্রকাশিত একটি গবেষণায় এই ঝড়ের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ১ নভেম্বর। মানুষ ও গবাদিপশুর মৃত্যুর হার, ফসল এবং অন্যান্য সম্পদহানির ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে এই ঝড়কে বলা হয় ‘গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন’।
১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঝড় প্রাণহানি হয়েছিল প্রায় ১ লাখ ৩৮ হাজার। আর অন্যন্য ক্ষয়ক্ষতি ছিলো ব্যাপক।
জানা যায়, ১৯৯১ সালের ২২ এপ্রিল মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ২৪ এপ্রিল নিম্নচাপটি ০২বি ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হওয়ার সময় এটি আরও শক্তিশালী হয়। ২৮ ও ২৯ এপ্রিল এটির তীব্রতা বৃদ্ধি পায় এবং এর গতিবেগ পৌঁছায় ঘণ্টায় ১৬০ মাইলে। ২৯ এপ্রিল রাতে এটি চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ১৫৫ মাইল বেগে আঘাত করে। স্থলভাগে আক্রমণের পর এর গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে এবং ৩০ এপ্রিল এটি বিলুপ্ত হয়। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের ১৯টি জেলার ১০২টি উপজেলা। তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, খেপুপাড়া, ভোলা, টেকনাফ। ১৯৯১ সালের এই ঝড়ে ১ লাখ ৩৮ হাজার ৮৮২ জন মৃত্যুবরণ করে এবং প্রায় সমপরিমাণ মানুষ আহত হয়।
এই তো সেদিন ঘটে গেল সিডর। ১৫ নভেম্বর, ২০০৭। ১০ হাজার (রেড ক্রিসেন্ট সোসাইটি) মানুষ প্রাণ হারায়। আর সরকারী হিসেবে ছিলো ৬ হাজার।
বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় সিডর। এটি ০৬বি টাইপ ঘূর্ণিঝড়। এ ঝড়ে বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এ কারণে সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী এটি ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত। খুলনা-বরিশাল উপকূলীয় এলাকা লন্ডভন্ড করে দেওয়া ঘূর্ণিঝড়টির সময় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১৫ থেকে ২০ ফুট।
এ ছাড়াও প্রায় ১৫ টি ভয়াভহ ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে বাংলাদেশে। ছোট ছোট আরো অনেকগুলি ঝড়ের মুখোমুখি হয়েছে এদেশের মানুষ। তাই মানুষ হিসেবে আমরা বার বার ঘুরে দাড়াতেই পারি। শুধু চাই একটু বিশ্বাস আর আস্থা।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।