বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১১১ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আশুলিয়া (ঢাকা) : সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুস্পস্তবক অর্প্ন করে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। একটা রপর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর