বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

জাপানের রাষ্ট্রদূতের সাথে ওবায়দুল কাদেরের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৪ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বুধবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দফতরে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, জাপানের সহায়তায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।

সৌজন্য সাক্ষাৎ শেষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান এবং বাংলাদেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে দুই দেশ একত্রে কাজ করছে। মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে জাপান বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর