বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

টাইগার মিসাইল আভিযানিক সক্ষমতার নতুন মাত্রা-সেনা প্রধান

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২২ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। যা সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতাকে নতুন মাত্রা দেয়ার পাশাপাশি, ফোর্সেস গোল ২০৩০ অর্জনের লক্ষ্যে বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সকালে কক্সবাজারের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত টাইগার মিসাইল সিস্টেম এর জাহাজীকরণোত্তর পরিদর্শন ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অবলোকন শেষে সেনা প্রধান একথা বলেন।

এসময় সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, মিসাইল যুক্ত হওয়ার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মনোবল বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া দেশের জনগণের জন্যও গর্বের বলেও উল্লেখ করেন সেনা প্রধান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান, সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ নৌবাহিনী ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর