বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ডলফিন।।

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ণ

আহমদ মাজহারুল হক : ডলফিন এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে ১৭টি গণে প্রায়৪০টি প্রজাতির ডলফিন রয়েছে। ১.২ মিটার(৪ ফুট) দৈর্ঘ্য এবং ৪০ কেজি (৯০ পাউন্ড) ওজন (মাউয়ের ডলফিন) থেকে শুরু করে ৯.৫ মিটার (৩০ ফুট) দৈর্ঘ্য এবং ১০ টন (৯.৮ লিট; ১১ স্টোন)ভওজন পর্যন্ত বিভিন্ন আকারের ডলফিন দেখা যায়। পৃথিবী জুড়েই ডলফিন দেখা যায়, বিশেষ করে মহীসোপানের কাছের অগভীর সমুদ্রে।

ডলফিন মাংসাশী প্রাণী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় দশ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব। ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয়।

১৯৯৬  সালের কথা। মার্টিন রিচার্ডসন নামের এক ব্রিটিশ ডুবুরি মিসরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরে সাঁতার কাটছিলেন। এক হাঙর তাঁকে আক্রমণ করে।

কিছুটা দূরে থাকা বাকি ডুবুরি বন্ধুরা দেখতে পান, তিনটি বোতলমুখো ডলফিন রিচার্ডসনের চারদিকে ঘুরছে। কেবল ঘুরছে যে, তা নয়, পাখনা ও লেজ ঝাপটে ওরা হাঙরটাকে ভয়ও দেখাচ্ছিল। ডলফিনগুলোর কারণেই সে যাত্রা বেঁচে যান রিচার্ডসন। এ রকম অনেক ঘটনা রয়েছে। আজকাল উন্নত দেশগুলি ডলফিন একুরিয়ামে পালন করে দর্শকদের বিনোদনের ব্যবস্থা করছে।

বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড়সুলভ মানসিকতা মানবসমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে। বলা হয় সাগরে মানুষের একমাত্র বন্ধু ডলফিন।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর