ছবি : প্রতিকী
ডেস্ক রিপোর্ট : মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এসময় তাদের কাছ থেকে ১৮৭২ পিস ইয়াবা, ৩০২.৮৫ গ্রাম হেরোইন, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত তাদেরকে আটক ও মাদক উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।