বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ডিসেম্বরেই হবে জাতীয় নির্বাচন- ওবায়দুল কাদের

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : চলতি বছরের ডিসেম্বর মাসেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে রাখে তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

‘তারা দেশের গণতন্ত্রের জন্য এত উতলা, তাদের ঘরে কেন গণতন্ত্র নেই। এটার জবাব আমরা পাই না। আমরা জবাব পাই না তাদের দলের গঠনতন্ত্র থেকে কেন সাত ধারা বাদ দিয়েছে। ৭ ধারায় আছে কোনো ব্যক্তি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হলে তিনি বিএনপির নেতা হতে পারবেন না,’ বলেন তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর