বর্তমান সংবাদ ডেস্ক : ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রবল কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
আজ শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভারতেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্যমতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে, ঢাকার খুব কাছে হওয়ায় তীব্র মাত্রার কম্পন অনুভূত হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার এত কাছে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
বর্তমান সংবাদ/টিএ