বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ঢাকার ফ্লাইওভার থেকে দেয়াল লিখন ও পোস্টার সরাতে নির্দেশ হাইকোর্টের

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর ফ্লাইওভারগুলো থেকে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেয়াল লিখন ও পোস্টার লাগানো আইন ২০১২ এর ৬ ধারা অনুযায়ী ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

আগামী ৭ দিনের মধ্যে একটা মনিটরিং টিম করতেও নির্দেশ দেয়া হয়েছে। যে টিম ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করবে।

ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

 

 

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর