স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
এসময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করার কথা ইউই রাষ্ট্রদূতদের জানিয়েছে আওয়ামী লীগ। এসময় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা প্রত্যাশা করেন বলে জানান তিনি।
সেতু মন্ত্রী এসময় বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো লুকিয়ে ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ করতে আসেনি। আগেই দাওয়াতপত্র দিয়ে সময় নিয়ে সকলকে জানিয়ে সাক্ষাৎ করেছি বলে জানান তিনি।
আর আর/টিএ