বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

তালায় ‘আমরা বন্ধু’র উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৩ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৭:১১ অপরাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে খলিলনগর ইউনিয়নের ৬১নং হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার হিসাবে তুলে দিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, তোমরা যারা এ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে গাছ উপহার পেলে তারা এই গাছ বাড়িতে রোপন করবে আর নিয়মিত পরিচর্যা করবে। গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকরা ভূমিকা রাখতে পারেন। ক্লাসে বিষয় ভিত্তিক পড়াশোনার পাশাপাশি বৃক্ষ রোপন ও পরিচর্যায় কোমলমতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আপনারা উদ্যোগী হলে ভালো কিছু সম্ভব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার মিত্র।

এসময় আমরা বন্ধু তালা টিমের সদস্য প্রান্ত, সুমন, রাজা, লিমা, অর্ক, শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ সরদার বলেন, আমরা বন্ধু থেকে বৃক্ষ উপহার পেয়ে খুব খুশি হয়েছি এবং আমরা বন্ধু সংগঠন কে ধন্যবাদ জানাই।

আমরা বন্ধু তালা টিমের সদস্য সুরভি সাদিয়া লিমা বলেন, শিশুদের বৃক্ষ রোপন ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এটা চলমান থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর