বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

তালায় তিনজনের মোটরসাইকেল চুরি

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৯ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৩:১৩ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় একযোগে এক পুলিশ কর্মকর্তা সহ দুই সরকারী চাকুরের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার(১০জুলাই) দিবাগত রাতে পাটকেলঘাটা বাজারের ছিদ্দিকিয়া মাদ্রসার পাশের নিজাম ভূঁইয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় চোরেরা আশপাশের সকল সিসি ক্যামেরা ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাটকেলঘাটা থানা পুলিশ।

ভুক্তভোগীরা হলেন,পাটকেলঘাটা থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) লিটন শেখ, এসিল্যান্ড অফিসের নৈশ প্রহরী তারিকুল ইসলাম ও সাতক্ষীরা সহকারী জজের স্টোনোগ্রাফার নাসির হোসেন।

পাটকেলঘাটা থানার সহকারী উপ -পরিদর্শক লিটন শেখ জানান, তিনি চাকুরী সুবাদে পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার পাশে নিজাম ভুইঁয়ার বাসায় ভাড়া থাকতেন। রাতে থানার কাজ সেরে প্রতিদিনের মত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ওঠে দেখেন তিনি সহ একই এ্যাপাটমেন্টেরর তরিকুল ইসলাম ও নাজির হোসেন নামে দুইজনের মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

ভূমি অফিসের কর্মচারী তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আমরা নিচতলায় গাড়ী রেখে উপরে ঘুমাই। নিচে কেউ থাকে না, এই সুযোগে রাতের কোন এক সময় চোরেরা গেটের তালা ভেঙ্গে পাটকেলঘাটা থানার এসআই লিটন শেখের পালসার, আমার টিভিএস ও অপর ভাড়াটিয়া নাসির উদ্দীনের ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে । পরে ফজরের আজানের সময় নামাজ পড়তে উঠলে বিষয়টা নজরে আসে।

তিনি আরো জানান, চোর চক্রটি সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। এছাড়া ক্যাশ বাক্সে থাকা সামান্য কিছু টাকা, একটি ব্যাটারী, মাউস নিয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর