বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ

সাড়ে তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোরের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এজন্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাড়ে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর