বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ধামরাইয়ে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবার মাঝে কোরবানির মাংস বিতরণ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা / ৪৯৯ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ

ধামরাই (ঢাকা) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধামরাই উপজেলায় জুলাই আন্দোলনে আহত ৯টি পরিবার ও একটি শহীদ পরিবারের মাঝে কোরবানির খাসির মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ জুন) ঈদের দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুলের উদ্যোগে কোরবানির খাসির এ মাংস উপহার হিসেবে বিতরণ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এই নেতা জানান, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মূলত উপহার হিসেবে কোরবানির খাসির মাংস পৌছে দেওয়া হয়। এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ এবং এনসিপি সব সময় তাদের সাথে রয়েছে ও থাকবে বলেও জানান এনসিপির কেন্দ্রীয় এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উজ্জ্বল হোসেন ও সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহামন সহ অনান্যরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর