বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ধামরাই সরকারি কলেজের অর্নাস বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মো: শাকিল শেখ / ৩৭৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
ধামরাই সরকারি কলেজের অর্নাস বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ধামরাই : ধামরাই সরকারি কলেজের অর্নাস প্রথমবর্ষ (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন প্রোগ্রাম ” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৪ সেপ্টেম্বর) সকালে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। অর্নাস প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.ইফতেকার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক,শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.শফিউল্লাহ।

ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো.আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো.টিটোন হোসাইন ও প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।

অর্নাস প্রথম বর্ষের “ওরিয়েন্টেশন” অনুষ্ঠানে  মাস্টার্স শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহাদ হোসেন, ছাত্র শিবিরের সভাপতি মো.শরিফুল ইসলাম, অর্নাস চতুর্থ-তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আজিম, শাকিল শেখ, তৌফিক সোহেল, মিজান, সুমন, তারেক ও ইমরানসহ আরো অনেকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর