নিজস্ব প্রতিবেদক, সাভার : বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রাটি বলিভদ্র বাজার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং ইউপি সচিব আমির হোসেনের নেতৃত্বে এ মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যগণ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
বর্তমান সংবাদ/টিএ