বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

নদী, খাল ও জলাশয় সংরক্ষণে জোট গঠন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ২১৩ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ণ

সাতক্ষীরা : সাতক্ষীরায় নদী, খাল ও জলাশয় সংরক্ষণে জোট গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি এনজিও সংগঠন বেলার আয়োজনে ম্যানগ্রোভ সভা ঘরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, বেলার বিভাগীয় সমন্বয়কারী প্রকৃতি ও জীবন ক্লারেব সভাপতি এড. মুনিরুদ্দীন।

অনুষ্ঠানে এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রানসায়ের খাল রক্ষা সহ জেলার নদী খাল দখল দূষণ মুক্ত করতে না পারলে সাতক্ষীরা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। জেলার নদী খাল খননের জন্য বার বার বরাদ্দ আসলেও সেটা কোন কাজে আসছে না। সে কারণে সকলে ঐক্যবদ্ধ জোট গঠনের এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। এ সময় অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, নাগরিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর