বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নরসিংদীতে দেবরের ছুরিকাঘাতে ভাবীর মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৪:৫৯ পূর্বাহ্ণ

 

নরসিংদী : নরসিংদীর মাধবদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই ঘাতক দেবর পলাতক রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদী থানার আমদিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস মুরগি নিয়ে ঝগড়ার একপর্যায়ে দেবর জসিম উদ্দিন (৩৫) তার ভাবি পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত পদক্ষেপ নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর