স্টাফ রিপোর্টার, সাভার : জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে নিরাপদ খাদ্যের দাবীতে গণস্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যেগে এ গণসাক্ষর কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকালে সাভার উপজেলা তথ্য মেলায় কারিতাস স্টলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্যের দাবীতে গনস্বাক্ষর ক্যাম্পইেন অনুষ্ঠিত হয়
কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন উদ্যেম প্রকল্পের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে ৭দিন ব্যাপী কর্মসূচি বাস্তবায়নের উদ্যেগ গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, পথ নাটক, আলোচনা সভা, মাইকিং, লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর অভিযান কর্মসূচি।

গণস্বাক্ষর কর্মসূচির প্রথম দিনেই স্বাক্ষর করছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এবং সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি ও অন্যান্যরা।
এছাড়া সরকারী বেসরকারী কর্মকর্তারা উক্ত ক্যম্পেইেনে সহমত প্রকাশ করে স্বাক্ষর প্রদান করেন।